আড়াইহাজারে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:০৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আড়াইহাজার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিতে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য  আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, নির্বাচন কর্মকর্তা সুলতানা  এলিন, তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা  আক্তার, সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার প্রমুখ। 

এছাড়াও আড়াইহাজারের দশটি ইউনিয়ন এবং দুটি পৌরসভায় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা উপজেলার সর্বত্র পৃথক পৃথক স্থানে এ দিবসটি উপলক্ষে অলোচনাসভা, মিলাদ মাহফিল, বিশেষ মুনাজাত এবং কাঙ্গালি ভোজের অয়োজন করেন। 

ইত্তেফাক/কেকে