ক্রিমিয়ার রুশ-প্রতিষ্ঠিত কর্তৃপক্ষ ঝানকোই জেলার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর অধিকৃত উপদ্বীপের উত্তরে 'জরুরি পরিস্থিতি' ঘোষণা করেছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য প্রকাশ করেছে।
'আমরা একটি জরুরি পরিস্থিতিতে রয়েছি'। দেশটির আঞ্চলিক প্রধান সের্গেই আকসিওনভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।
ইন্টারফ্যাক্স আরও বলেছে, আগস্টের শুরুতে সেখানে একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে। এরপর উপদ্বীপের পশ্চিমে এর প্রবর্তনের ফলে জরুরি পরিস্থিতি ব্যবস্থার সীমানা প্রসারিত করা হয়।
বিবিসি মনিটরিং উল্লেখ করেছে, রাশিয়ান প্রবিধানের অধীনে একটি 'জরুরি পরিস্থিতি' জরুরি অবস্থা থেকে আলাদা। যে অবস্থা শুধুমাত্র প্রেসিডেন্টের মাধ্যমে প্রবর্তন করা যেতে পারে। এছাড়াও জনগণের স্বাধীনতা ও অধিকারের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। যখন রুশ বাহিনী ফেব্রুয়ারিতে একটি নতুন আক্রমণ শুরু করে তখন তারা দক্ষিণ ইউক্রেনের বিশাল অংশ দখল করতে এই উপদ্বীপে তাদের ঘাঁটি ব্যবহার করে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
