রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাবু (৩৫) খুন হয়েছেন। তিনি যাত্রাবাড়ী ১১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে তুচ্ছ ঘটনার জেরে খুন হন তিনি।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শহীদ ফারুক রোডের ফুটপাতে বিদ্যুতের সংযোগ নিয়ে এক হকারের সঙ্গে কথা কাটাকাটি হয় আওয়ামী লীগ নেতা হাবুর। এর এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ওই হকার।
