দেশে ফিরছেন মালিঙ্গা

আপডেট : ১১ জুন ২০১৯, ২৩:৫২

শাশুড়ি মারা যাওয়ায় ছোট বিরতিতে দেশে ফিরছেন বিশ্বকাপ দলে থাকা শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা। আজকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষেই দেশে ফেরার কথা তার। ইতোমধ্যেই এই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘আজ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার বিশ্বকাপ ম্যাচ হবে। এই ম্যাচের পর মালিঙ্গা দেশে ফিরবেন, কারণ তার শাশুড়ি মারা গেছেন।’

অবশ্য কোনও ম্যাচে বাদ পড়তে হচ্ছে না মালিঙ্গাকে। আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পরের ম্যাচেই দলে ফিরবেন লঙ্কান পেসার।

ইত্তেফাক/এএম