দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১০০ জনের করোনা শনাক্ত হয়। শনিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৮৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। এছাড়া একদিনে ২৫৭ সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

রাণীনগরে বেশি জমিতে আমন চাষ, সার সংকট 