লঙ্কান দলে ‘বেবি মালিঙ্গা’

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০২:৩৯

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকলেও নিজেকে আলোচনায় বেশ আগে থেকেই রেখেছেন মাথিশা পাথিরানা। তার বোলিং অ্যাকশন অনেকটাই লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার অবিকল। তাই ডাকনাম ‘বেবি মালিঙ্গা’ হিসেবে পরিচিত তিনি। 

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ বোলিংয়ে নজর কাড়েন ডানহাতি এই পেসার। সেই ফর্ম তাকে খুলে দেয় জাতীয় দলের দরজা। যা ধরে রাখলেন এশিয়া কাপেও।

এশিয়া কাপে সবশেষ দল হিসেবে গতকাল স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা। দলে ফিরেছেন সিনিয়র উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। নতুন মুখ বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

শ্রীলঙ্কা স্কোয়াডঃ দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভেন্ডারসে, প্রভীন জয়াবিক্রমা, দুশমম্হ চামিরা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুভানিন্দু ফার্নান্দো ও কসুন রাজিথা।

ইত্তেফাক/এএইচপি