আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা: নিক্সন চৌধুরী

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৯:১০

ফরিদপুর-৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি জামাত সুপরিকল্পিতভাবে সেদিন হত্যাযজ্ঞ চালিয়েছে। এখন থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলে প্রতি আহ্বান রইল।’

রবিবার (২১ আগস্ট) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড বঙ্গবন্ধু চত্বরে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। 

তিনি এ সময় হাজারো জনতার উপস্থিতিতে বজ্রকণ্ঠে আরও বলেন, ‘দেশবাসীকে সকল ধরনের চক্রান্ত রুখে দিতে সর্বদা সজাগ থাকতে হবে। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে ভাঙ্গা ঈদগাহ্ মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।’

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন-ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, ভাঙ্গা বাজার বণিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা মিনিবাস মালিক সমিতির সম্পাদক আলহাজ্ব সোবাহান মুন্সি প্রমুখ।

ইত্তেফাক/এএএম