কুয়েতে জাতীয় শোক দিবস পালন

আপডেট : ২১ আগস্ট ২০২২, ২০:১৬

কুয়েতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে খাইতান রাজধানী প্যালেস হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হোসেন আহমেদ আজিজ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বঙ্গবন্ধুসহ সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে দিবসটির ওপরে মুক্ত আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না এটা নিশ্চিত। বাংলাদেশে মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে তৃতীয় স্থানে কুয়েত।’ এ সময় তিনি সবাইকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান, মো. ইকবাল আখতার, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মনিরুজ্জামান। 

এ সময় আরও ছিলেন-ব্যবসায়ী আব্দুল আজীজ, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল, কুয়েত আওয়ামী লীগ নেতা মো. আলম, আব্দুল হাই,আব্দুল মান্নান, টিপু সুলতান, জামাল, লোকমান হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলা উদ্দিন আলা, যুবলীগ নেতা নজরুল, আরীফ হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর সভাপতি মঈন সুমন, বাংলাদেশ ক্রিকেটে অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অসংখ্য নেতাকর্মী তাদের পরিবার।

ইত্তেফাক/এএএম