উ. কোরিয়ার নেতা কিমের সত্ ভাই মার্কিন গুপ্তচর ছিলেন!

আপডেট : ১২ জুন ২০১৯, ০১:০৫

মালয়েশিয়ায় রহস্যজনকভাবে মারা যাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সত্ভাই কিম জং ন্যাম মার্কিন গুপ্তচর ছিলেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার কিম জং ন্যামকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এই মার্কিন পত্রিকাটি। তাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মন্তব্য তুলে ধরে বলা হয়, কিম জং ন্যামের সঙ্গে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর যোগাযোগ ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, কিম জং ন্যামের সঙ্গে সিআইএর সংযোগ নিয়ে ইতোমধ্যেই বেশি কিছু নথিপত্র হাতে পেয়েছে তারা। তাতে বেশ কিছু জায়গায় ধোঁয়াশা থাকলেও মার্কিন গুপ্তচর সংস্থার সঙ্গে কিম জং ন্যামের যোগাযোগের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সমস্ত নথি থেকে জানা গেছে, চীনের দক্ষিণ উপকূলের স্বশাসিত ম্যাকাওয়ে থাকতেন কিম জং ন্যাম। সেখান থেকেই সিআইএর সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। সিআইএ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকও হয়েছে তার।