ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু গুরুতর অসুস্থ। ঈদের দিন সকালে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তিনি জটিল রোগে ভুগছেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। উল্লেখ্য সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক জিএস বাবলু জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাগ্নি জামাই।
