থানায় না গিয়ে দুই সপ্তাহ সময় চাইলেন রণবীর

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৮:৩৬

পেপার ম্যাগাজিনের ফটোশুটে নগ্ন হয়ে আলোচনায় বলিউড তারকা রণবীর সিং। অন্তর্জালের বাইরে আলোচনা-সমালোচনা গড়িয়েছে থানা পর্যন্ত। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে ভারতের বিভিন্ন শহরে।

মুম্বাই পুলিশ আজ সোমবার এই বলিউড তারকাকে চেম্বুর পুলিশ স্টেশনে হাজির থাকার জন্য সমন পাঠিয়েছিল। কিন্তু রণবীর আজ পুলিশ স্টেশনে আসতে পারবেন না বলে জানিয়েছেন। আর তিনি সময় চেয়েছেন বলে জানা গেছে।

রণবীর সিং

এই বলিউড অভিনেতার খোঁজে পুলিশ তার মুম্বাইয়ের বাসায় গিয়েছিল। কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। কথা ছিল যে রণবীর ১৬ আগস্ট মুম্বাইতে ফিরবেন। ২২ আগস্ট চেম্বুর পুলিশ স্টেশনে হাজির হবেন তিনি। কিন্তু রণবীর এক চিঠির মাধ্যমে আরও দুই সপ্তাহ সময় চেয়েছেন। 

তাই পুলিশ তার হাজিরা থাকার নতুন দিন ঘোষণা করবে বলে জানা গেছে। আর তারপরই তারা রণবীরকে নতুন সমন পাঠাবে।

ইত্তেফাক/বিএএফ