কয়েক দশকের মধ্যে এবার সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকালের সম্মুখীন হয়েছে চীন। জলবিদ্যুৎ বাঁধে পানির স্তর কম থাকার কারণে দেশটি বিদ্যুতের পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে। খবর আল-জাজিরার।
বিদ্যুতের নিষেধাজ্ঞা যা দক্ষিণ-পশ্চিম চীন জুড়ে কারখানাগুলি বন্ধ করতে বাধ্য করেছে। এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৫ আগস্ট) পর্যন্ত চলবে। স্থানীয় মিডিয়া ও কারখানাগুলো সোমবার (২২ আগস্ট) এই তথ্য জানিয়েছে।
সিচুয়ান প্রদেশের উত্তেজনাকর পরিস্থিতি আরও তীব্রতর হয়েছে। কোম্পানিগুলোকে দেওয়া সরকারি নোটিশের একটি ছবিসহ টেনসেন্ট নিউজ একটি প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রদেশটির বৃহত্তম শহর চংকিং-এ, কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে জরুরি শক্তির ঘাটতি মোকাবেলায় সোমবার থেকে শপিং মলের খোলার সময় সংক্ষিপ্ত করা হবে।
দক্ষিণ-পশ্চিম চীন জুড়ে উষ্ণ আবহাওয়ায় ফসল ও নদী শুকিয়ে গেছে। যার ফলে দেশটির অন্যতম বৃহত্তম বাণিজ্য চ্যানেল ইয়াংজেতে পণ্যবাহী যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান ও দক্ষিণ-পূর্ব উপকূলের ফুজিয়ান সহ ৬২টি আবহাওয়া কেন্দ্র রবিবার (২১ আগস্ট) সবচেয়ে উষ্ণ তাপমাত্রা রেকর্ড করেছে।
