দেশের সর্বাধুনিক শিক্ষা প্রযুক্তি (এডটেক) প্রতিষ্ঠান ‘শিখো’র নতুন ক্যাম্পেইন ‘শিখবো, জিতবো’র প্রচারণায় যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে মানসম্মত শিক্ষাকে সহজলভ্য ও সাশ্রয়ী করতেই পড়ালেখার ডিজিটাল দুনিয়া ‘শিখো’। আর সেই যাত্রায় এবার যুক্ত হলেন চঞ্চল চৌধুরী।
২০১৯ সালে যাত্রা শুরু করার পর থেকেই ‘শিখো’, বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমকে সহজ ও আনন্দদায়ক করে মানসম্মত শিক্ষাকে সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘শিখো’ এবার শিক্ষার্থীদের বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে শিখতে এবং লাইফের সব পরীক্ষায় সফল হওয়ার আত্মবিশ্বাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
‘শিখোতে’ রয়েছে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম অন্তর্ভুক্ত এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা সিলেবাসসহ বিভিন্ন একাডেমিক ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের কোর্স।
‘শিখো’র সহ-প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী (সিইও) এবং জিশান জাকারিয়া (সিওও) তাদের এক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পাঠ্যক্রমকে একবিংশ শতকের উপযোগী করে তুলতে কাজ করছেন।
ভিজ্যুয়াল লার্নিংয়ের জন্য অ্যানিমেটেড ভিডিও কন্টেন্টের পথিকৃৎ হিসেবে এবং বাংলাদেশের প্রথম ও একমাত্র পার্সোনালাইজড আর ডেটা-নির্ভর লার্নিং অ্যাপ চালু করেছেন তারা।
যা নিয়মিত পড়াশোনাকে ‘গেমিফাই’ করার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে করেছে আরও ইন্টারঅ্যাকটিভ এবং আকর্ষণীয়। এবার সেই শেখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জিতে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।
বর্তমানে বাংলাদেশের ৬৪টি জেলায় ৬ লাখ ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী ‘শিখো অ্যাপে প্রতিদিন গড়ে ৬৮ মিনিট করে ব্যয় করে থাকে।
‘শিখো-এর সিইও শাহীন চৌধুরী ‘শিখব, জিতব’ ক্যাম্পেইনের প্রচারণায় চঞ্চল চৌধুরীর যুক্ত হওয়া সম্পর্কে বলেন, ‘আমরা এই ক্যাম্পেইনের জন্য এমন একজন মানুষকে খুঁজছিলাম, যিনি নিজেই একজন অনুপ্রেরণা এবং একজন বাবা। আর এ জন্য খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ছিলেন আমাদের প্রথম পছন্দ। তাঁকে এই ক্যাম্পেইনে যুক্ত করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’
