অবশেষে পাকিস্তানে যোগ দিলেন জুলিয়ান উড

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৮:৫০

বাংলাদেশে আসা হলো না ব্রিটিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রস উড। বেশকিছু দিন যাবত বাংলাদেশের গণমাধ্যমে গুঞ্জন চলছিল এশিয়া কাপের পরে বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে জুলিয়ান রস উড। তবে তার আগেই পাকিস্তানের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বুধবার (২৪ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলিয়ান উড এর আগে বিগ ব্যাশে সিডনি থন্ডার, পিএসএলের দল মুলতান সুলতান, আইপিএলের দল পাঞ্জাব কিংস ও বিপিএলের সিলেট সানরাইজার্সের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

মূলত পাকিস্তানের তৃণমূলের ক্রিকেট নিয়ে কাজ করবেন বৃটিশ এই কোচ। তৃণমূলের ক্রিকেটারদের বিশ্বমানের তৈরী করার লক্ষে মোট ৫ জন বিদেশি কোচকে নিয়োগ দিয়েছে পিসিবি।

জুলিয়ান উড ছাড়াও ব্যাটিং কোচ হিসেবে টবি রেদফোর্ড ,ফিল্ডিং কোচ হিসেবে জুলিয়ান ফাউন্টেন , বোলিং কোচ হিসেবে গর্ডন পারসন্স ও কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে নিকোলাস ওয়েব। আর পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে জুলিয়ান উড।

নিয়োগ পাওয়া কোচরা পাকিস্তানের ১০০ জন ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন .১৩- ১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করবেন তারা। এই ৫ কোচ আগামী সাত থেকে দশ দিনের  মধ্যে লাহরে এসে পৌছাবেন বলে জানিয়েছে পিসিবি।

ইত্তেফাক/জেডএস/এএইচপি