বন্ধুত্বের মিলন মেলা ৯৫-৯৭

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২০:৫০

বন্ধুত্বের মিলন মেলা ৯৫-৯৭ এর ২য় বর্ষপূতি উপলক্ষে ২০ আগস্ট উত্তরায়' ফিলিজ রেস্টুরেন্টে  গান,কেক কাটা ,পরিচিতি এবং দোয়ার আয়োজন করা হয়। এস এস সি ১৯৯৫ ,এইচ এস সি ১৯৯৭ এ পাশকৃতদের নিয়ে গড়ে উঠেছে বন্ধুত্বের মিলন মেলা ৯৫-৯৭ গ্রুপ। 

দেশে, বিদেশে বিভিন্ন পেশাজীবির প্রায় ৫,০০০ (পাঁচ হাজার ) জনের  সদস্য রয়েছে এই গ্রুপে। পারস্পারিক  সহযোগিতা, সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে দেশে বিদেশে আবস্থানরত বন্ধুদের মিলন মেলায় পরিনত হয়েছে। গ্রুপের সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ,সকল বন্ধু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। 

হীরন আশরাফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আরিফুল হক উপসচিব ,জেসমিন সুইটি মানবাধিকার নেত্রী ,নুসরাত জাহান দিনা কোচ হ্যান্ডবল ফেডারেশন ,রাশেদ আনসারী  সিনিয়র অফিসার ব্রাক ব্যাংক, মাসুদ করিম  এজিএম জজ ভূইয়া গ্রুপ ,রুকসানা আক্তার মুন্নী সহকারী অধ্যাপক সরকারী তিতুমীর কলেজ ,আব্দুর রহমান সিনিয়র অফিসার যমুনা ব্যাংক ,ইমপেরিয়াল সুমন ম্যানেজিং ডিরেক্টর ইমপেরিয়াল হোটেল,ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয়  স্পেশালাইজড হাসপাতাল ,আফরোজা সুলতানা সোমা সিনিয়র শিক্ষক  স্কলাসটিকা স্কুল, জেমস ডি সিলভা  ম্যানেজিং ডিরেক্টর ভিকেয়ার হলিডেস ,শাহরিয়ার পারভেজ লিমন সিইও আবাদ এগ্রোকেয়ার  , সহ অসংখ্য বন্ধু অংশ গ্রহণ করে।

ইত্তেফাক/জেডএইচডি