কুষ্টিয়ার খোকসায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোসাদ্দেক (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাদ্দেক উপজেলার কমলাপুর গ্রামের মকছেদ আলীর ছেলে।
আরও পড়ুন: পাবনায় জানাজা পড়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী পদ্মা গড়াই পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৪৮৪৪ বাসটি খোকসার শিমুলিয়ায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোসাদ্দেক নিহত হয়। দুর্ঘটনায়য় ২০ জন যাত্রী আহত হয়েছে।তাদের স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ইত্তেফাক/এমআরএম
