বাবর আজমের সঙ্গে দেখা করলেন করলেন কোহলি

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১৮:১২

আসন্ন এশিয়া কাপ খেলতে বর্তমানে দুবাই অবস্থান করছেন ভারত জাতীয় ক্রিকেট দল। রোহিত শার্মার নেতৃত্বে ভারত তাদের এশিয়া কাপের মিশন শুরু করবে ২৮ আগস্ট চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাইতো সকল ক্রিকেটপ্রমীর চোখ এখন পাক-ভারত ম্যাচের দিকে। আর এই পাক-ভারত ম্যাচকে সামনে রেখেই দুইদলের খেলোয়াড়রা একে অপরের সাঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দলের সাক্ষাতের ভিডিও বিসিসআইয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়।

সেই ভিডিওটিতে আফগানিস্তান দলের খেলোয়াড়দেরও দেখা যায়। সেখানে দেখা যায় হার্ডিক পান্ডিয়া ও চাহালকে রশিদ খান ও নবীর সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। তবে সব আকর্ষণ ছিল বিরাট কোহলি ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ওপর। 

বর্তমান সময়ের আলোচিত এই দুই ব্যাটার একে অপরে সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন। এই মুহূর্তে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আছেন সেরা ছন্দে। ঠিক মুদ্রার উল্টো পিঠ বিরাট কোহলির। অনেকদিন ধরেই নিজের ফর্মের সুবিচার করতে পারছেন না। তবে সাময়িক বিশ্রামের আবার এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরছেন ভারতীয় এই ব্যাটার।

সম্প্রতি স্টার স্পোর্টসে কোহলি তার বর্তমান ফর্মকে ২০১৪ সালের ইংল্যান্ড সফরের বাজে সময়ের সঙ্গে তুলনা করেছেন । 

ইত্তেফাক/এসআর