বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুব তালুকদারকে দাফন

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২১:১১

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে তাকে সমাহিত করা হয়। 

বিকেল পৌনে চারটার দিকে বারিধারার বাসা থেকে মাহবুব তালুকদারের মরদেহ নিয়ে রওনা করেন তার স্ত্রী নিলুপার বেগম, দুই মেয়ে আইরিন মাহবুব ও আফরিন মাহবুব এবং ছেলে শোভন মাহবুব। বিকেল সাড়ে চারটার দিকে মাহবুব তালুকদারের লাশবাহী গাড়িটি বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছায়। 

মাহবুব তালুকদারকে দাফনের সময় তার স্বজনরা। ছবি: সংগৃহীত

এর আগে বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন মাহবুব তালুকদার। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইত্তেফাক/এএএম