চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৩২ লাখ টাকা।
শনিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর এনএসআই ও এপিবিএন অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বন্দরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো পার্কিংয়ের আসার মো. ইসমাইল নামের এই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় ট্রলি থেকে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ইসমাইলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিরের হাট এলাকায়।
