গাংনীতে নদী থেকে বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০১৯, ১৮:১৬

গাংনীতে ছেউটিয়া নদী থেকে ফাতেমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার দুপুর আড়াইটার দিকে মহিষাখোলা গ্রামের পাশে ছেউটিয়া নদীর পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা  জানান, ৭ সন্তানের জননী ফাতেমা গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের বাদশা হোসেনের স্ত্রী। ফাতেমা খাতুনকে তার পরিবারের লোকজন সকাল থেকে খুঁজে পাচ্ছিলনা। দুপুরের দিকে গ্রামের কয়েকজন ছেউটিয়া নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা খাতুনের মরদেহ পানিতে ভাসতে দেখে। সকালে সম্প্রতি খননকৃত নদীতে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

ফাতেমা খাতুনের পারিবারিক সূত্র জানায়, পরিবারের লোকজনের অজান্তে ফাতেমা নদীতে গোসল করতে গিয়ে মারা গেছে। 

আরও পড়ুন:  ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সিরিয়া

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি