টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০:০৩

এশিয়া কাপের দ্বিতীয় দিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ইতোমধ্যে টস হয়েছে। তবে খেলা শুরুর আগে টস ভাগ্যে জয় হয়েছে ভারতের। টস জিতে অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।

বাবর আজম জানিয়েছেন টস জিতলেও তিনিও বোলিং নিতেন। তারা তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে খেলবেন। পাকিস্তানের হয়ে আজ অভিষেক হচ্ছে তরুণ পেসার নাসিম শাহর।

এদিকে ভারত দলে ঋষভ পন্তের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে দিনেশ কার্তিককে। তৃতীয় পেসার হিসেবে খেলছেন আবেশ খান। একাদশে আছেন বিরাট কোহলিও।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।

পাকিস্তানের একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি। 

ইত্তেফাক/এএইচপি