বাবরের পর সাজ ঘরে ফিরলেন ফখর

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২১:১৬

উঠতে থাকা বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন ফখর। অবশ্য উইকেটকিপার দীনেশ কার্তিক উদ্‌যাপন দূরে থাক, আবেদনই করেননি। বুঝে উঠতে পারেননি আবেশও। ফখর অবশ্য হাঁটা ধরেছেন, এর আগে ৬ বলে করেছেন ১০ রান। রিজওয়ানের সঙ্গে তার জুটি থেমেছে ১৯ বলে ২৭ রানেই। 

এর আগে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান, সেটিও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান বাবরের। পুল করতে গিয়ে টপ-এজড হয়েছেন বাবর আজম, ফাইন লেগে ধরা পড়েছেন আর্শদীপের হাতেই। আর্শদীপ সিং অস্বস্তিতে ফেলতে চেয়েছিলেন বাউন্সারে। আর এতেই সফল হলেন ভুবনেশ্বর কুমার।

খেলা শুরুর আগে টস ভাগ্যে জয় হয়েছে ভারতের। টস জিতে অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।

বাবর আজম জানিয়েছেন টস জিতলেও তিনিও বোলিং নিতেন। তারা তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে খেলবেন। পাকিস্তানের হয়ে আজ অভিষেক হচ্ছে তরুণ পেসার নাসিম শাহর।

এদিকে ভারত দলে ঋষভ পন্তের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে দিনেশ কার্তিককে। তৃতীয় পেসার হিসেবে খেলছেন আবেশ খান। একাদশে আছেন বিরাট কোহলিও।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।

পাকিস্তানের একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি। 

ইত্তেফাক/এএইচপি