ভুবনেশ্বর-পান্ডিয়ার ঘূর্ণিতে ১৪৭ রানে থামলো পাকিস্তান

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২২:৪৯

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানেই বাবর আজমকে হারায় পাকিস্তান। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি। 

এরপর ১০ রান করে ফেরেন ফখর জামান। পাওয়ার প্লেতে বাবর ও ফখরকে হারিয়ে পাকিস্তান তুলে ৪৩ রান। তৃতীয় উইকেটে ৪৫ রান তুলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। এরপর ২২ বলে ২৮ রান করে বিদায় নেন ইফতিখার।

সুবিধা করতে পারেননি খুশদিল শাহ ও আসিফ আলী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ১৫০ রানও করতে পারেনি পাকিস্তান। 

খেলা শুরুর আগে টস ভাগ্যে জয় হয়েছে ভারতের। টস জিতে অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন।

বাবর আজম জানিয়েছেন টস জিতলেও তিনিও বোলিং নিতেন। তারা তিনজন পেসার ও দুইজন স্পিনার নিয়ে খেলবেন। পাকিস্তানের হয়ে আজ অভিষেক হচ্ছে তরুণ পেসার নাসিম শাহর।

এদিকে ভারত দলে ঋষভ পন্তের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে দিনেশ কার্তিককে। তৃতীয় পেসার হিসেবে খেলছেন আবেশ খান। একাদশে আছেন বিরাট কোহলিও।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাজেদা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল ও অর্শ্বদীপ সিং।

পাকিস্তানের একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনাওয়াজ ধানি।

 

ইত্তেফাক/এএইচপি