‘করাচিতে সংবাদকর্মী গ্রেপ্তার অভিযান নিরর্থক’

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৫:১৮

পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে একটি নিউজ চ্যানেলের কর্মীদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে ইসলামাবাদ পুলিশ। করাচির দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মুখপাত্র। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। 

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে একটি নিউজ চ্যানেলের ছয় কর্মীকে গ্রেপ্তারের জন্য পরিচালিত এই অভিযান নিরর্থক প্রমাণিত হয়েছে। তারা সবাই পালিয়ে গিয়েছে বলে জানা গেছে।

ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেন, নিউজ চ্যানেলের ছয়জন স্টাফ সদস্যকে গ্রেপ্তার করতে করাচিতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তিনি এই সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি।

যে বাড়িগুলোতে অভিযান চালানো হয়েছে তার বেশিরভাগ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকটি নির্জন জায়গায় অবস্থিত ছিল। 

ইসলামাবাদ পুলিশ বলেছেন, অভিযানের পরে তারা করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিভিন্ন নেতা ও নিউজ চ্যানেলের কিছু কর্মীকে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি