এ ওয়ান ম্যাক্স স্টেইনলেস স্টিল ডিলার সামিট ২০২২ অনুষ্ঠিত

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৬:০৩

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হলো এ ওয়ান ম্যাক্স স্টেইনলেস স্টীল পাইপ ডিলার মিট ২০২২। ডিলার সামিটটির আয়োজন করে ম্যাক্সইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে পরিবেশকরা অংশ নেন।

উক্ত পরিবেশক সম্মেলনে এ ওয়ান ম্যাক্স স্টেইনলেস স্টীল পাইপ এর নানা পণ্য প্রদর্শন ও পণ্যগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশীদ তূর্য।

এইসময়ে তিনি পরিবেশকদের সাথে এ ওয়ান ম্যাক্সে স্টেইনলেস স্টিল এর পাইপ এর বিভিন্ন গুনগত মান নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ডিলারদের বিভিন্ন পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। 

উক্ত পরিবেশক সম্মেলনে উপস্থিত ছিলন ম্যাক্স ইন্ডাস্ট্রিজ এর হেড অফ সেলস এন্ড অপারেশন এস এম শামসুল ফারহানসহ দেশের শীর্ষস্থানীয় এস এস পাইপ ব্যবসায়ীবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি