মাসের শেষ দিনগুলোতে পিরিয়ডের আগে কিছু সমস্যায় ভুগে থাকেন নারীরা। এসব সমস্যাকে বলা হয় প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমএস। অনেক নারীই এই লক্ষণ সম্পর্কে স্পষ্টভাবে কিছুই জানেন না।
পিএমএসের কারণ কি?
এটি নারীর খুব সাধারণ সমস্যা। মুড সুইং ও শারীরিক সমস্যা। মূলত শরীরে হরমোনের তারতম্যের দুটো ফেইজে একে ব্যাখ্যা করা যায়। পিরিয়ড শুরুর প্রথম দিন থেকে ১৪ দিন পর্যন্ত হরমোনের আধিক্য থাকে। এই সময় মুড সুইং হয়না। পরবর্তী ১৫-১৬ দিন দেহে হরমোন দেহে চাপ ফেলে। আর পিরিয়ডের ১৯ দিনের পর পিএমএসের লক্ষণ দেখা দিতে পারে।
পিএমএসের লক্ষণ
- অবসাদ
- খিটখিটে মেজাজ
- স্তনে পরিবর্তন
- অতিরিক্ত ব্রণ ওঠা
- ক্লান্তিভাব
- কন্সটিপেশন অথবা ডায়রিয়া কিংবা বদহজম
- পেট ফাঁপাভাব বা গ্যাস হওয়া
- মাথা ব্যথা
- পেটে ব্যথা বা অস্বস্তিভাব
- অমনযোগী হয়ে যাওয়া
- দৈনন্দিন কাজে আগ্রহ হারিয়ে ফেলা
- খাবারে অরুচি
প্রতিকারের উপায় কি?
- খাবার বার বার খান তবে অল্প অল্প করে ভাগ করে নিন।
- ভিটামিন বি আছে বেশি এমন খাবার খান।
- চর্বিসমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন।
- ক্যাফেইন বা অ্যালকোহল জাতীয় খাবার বর্জন করুন।
- পটাশিয়াম আছে এমন খাবার বেশি খাবেন।
- মিষ্টির লোভ একেবারেই না।
- হালকা কিছু ব্যায়াম করুন।
- প্রচুর পানি খেতেই হবে।
- চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টি-ডিপ্রেস্যান্ট, হরমোনাল, ভিটামিন বা অন্য ওষুধ খেতে হবে।
