মুজিবের তৃতীয় শিকার সাকিব

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২০:৪৭

নভিন উল হকের আগের ওভারে পরপর দুই বলে দুই চার মেরেছিলেন সাকিব। তবে পরের ওভারে মুজিবকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। লাইন মিস করে গেছেন বাংলাদেশ অধিনায়কও, হারিয়েছেন স্টাম্প। ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে তৃতীয় উইকেট মুজিবের, চাপে বাংলাদেশ। ব্যক্তিগত ৯ বলে ১১ রান করে ফিরে যান তিনি।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই নাইম শেখের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যাটিংয়ে আসেন কাপ্তান সাকিব আল হাসান। 

এনামুল বিজয়ের সঙ্গে ব্যাট করতে থাকেন তিনি। দলীয় ১৩ রানের মাথায় এনামুল বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৫ রান করে আউট হন তিনি। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে মুজিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

এর আগে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ আগস্ট) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। 

বাংলাদেশের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম শেখ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।

ইত্তেফাক/এএইচপি