এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় অর্ধশতক পেরোতে না পেরোতেই পাঁচ ব্যাটার বিদায় নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৫ রান। আফগান শিবিরে শুরু থেকেই ঘূর্ণির ঝলক দেখান মুজিব উর রহমান। এই লেগস্পিনার বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও এনামুল হকের পর অধিনায়ক সাকিব আল হাসানকেও তুলে নেন। এরপর আরেক তারকা স্পিনার রশিদ খান মুশফিকুর রহিমকে বিদায় করেন। সর্বশেষ স্বীকার হয়েছেন আফিফ হোসেন।
এর আগে, আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।
