অতি লোভে তাঁতি নষ্ট

আপডেট : ১২ জুন ২০১৯, ২০:০৬

কামরুজ্জামান দিশারি

 

যার যেটুকু সেটা নিয়েই

থাকে যদি স্থির

প্রাচুর্য নেই তবুও তার

মনে সুখের নীড়!

চাওয়ার সাথে পাওয়ার অমিল

সেই চাওয়া কি চলে!

অতি লোভে তাঁতি নষ্ট

কথায় সেটা বলে।

 

চাচ্ছে সেটাই আজকে যারাই

নৈতিকতা ভুলে

তারাই বরং ছিটকে গিয়ে

ভিড়ছে না আর কূলে।

খাচ্ছে শেষে হাবুডুবু

বিঁধছে কাঁটাও গলে,

অতি লোভে তাঁতি নষ্ট

কথায় সেটা বলে।