করোনায় শনাক্ত বেড়েছে

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৮:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়। বুধবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার ১৭২ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এতে গতদিনের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে। 

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।

ছবি: আব্দুল গনি

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম