নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের সূচি ঘোষণা

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:৩০

নারী টি-২০ বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (৩১ আগস্ট) নারী টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি। 

নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও টোলেরেন্স ওভাল এই দুটি ভেন্যুতে বাছাইপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে। বাছাইপর্বের ফাইনাচ মাল ম্যাঠে গড়াবে আগামী ২৫ সেপ্টেম্বর। 

বাছাইপর্বে দুই গ্রুপে মোট ৮ টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ 'এ' তে আছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও আমেরিকা। আর গ্রুপ 'বি' তে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। 

আগামী বছরেফের ব্রুয়ারিতে দক্ষিণ-আফ্রিকায় অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপের মূল পর্ব। এতে অংশ নেবে বাইপছার্বের সেরা দুই দল।

বাছাইপর্বে গ্রুপ পর্যায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ১৯ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে ও শেষ ম্যাচ ২১ সেপ্টেম্বর আমেরিকার বিপক্ষে। বাংলাদেশের সবগুলো ম্যাচ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/এএইচপি