করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৬

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১২ হাজার ১৬২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৬ শতাংশ। 

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া একদিনে ২৩৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/জেডএইচডি