টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:৪৫

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার।

এরআগে দুই দলই এসিয়া কাপে  নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। তাই আজকের ম্যাচ দুই দলের জন্যই এশিয়া কাপে টিকে থাকার। যারা জিতবে তারাই চলে যাবে সুপার ফোরে।

টাইগার একাদশে এসেছে তিন পরিবর্তন। দুই ওপেনার নাঈম শেখ ও আনামুল হকের পরিবর্তে দলে জায়গা হয়েছে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাতিলাকা, পাতুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহীশ তিকসানা, আসিতা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা।

ইত্তেফাক/এএইচপি