ম্যাক্স-ইআরসি গুলজার মেমোরিয়াল ব্রিজ টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৫১

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের উদ্যোগে এবং ইআরসি, ঢাকার সহযোগিতায় প্রকৌশলী গুলজার মেমোরিয়াল ব্রিজ টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ইআরসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, চেয়ারম্যান, ম্যাক্স গ্রুপ এবং নির্বাহী ভাইস-চেয়ারম্যান, ইআরসি, ঢাকা। ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন (শিবলু), পিইঞ্জ, সম্মানী সাধারণ সম্পাদক, আইইবি,  ইঞ্জিনিয়ার সাঈদ আহমেদ ও জনাব এম.এ. কুদ্দুস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হানজালা, সভাপতির আসন অলংকৃত করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইআরসি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু ও প্রকৌশলী মোঃ ছানাউল হক বকুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ঘোষণা করেন, এই ব্রিজ খেলাটাকে বাংলাদেশে সার্বজনিনভাবে ছড়িয়ে দেয়ার জন্য ইআরসি, ঢাকায় একটি রুম বরাদ্দ দেয়া হবে। যেখানে ইআরসি’র সদস্যবৃন্দ ছাড়াও যারা ইআরসি’র সদস্য নন কিন্তু ব্রিজ খেলতে আগ্রহী, তাঁরা সবাই নিয়মিতভাবে ব্রিজ খেলায় অংশগ্রহণ করতে পারবেন।  

এবারের এই ব্রিজ টুর্নামেন্টে ১২টি দল দলগত এবং ৩০টি জুটি, জুটিবদ্ধ হয়ে মোট ১৩২জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ৫দিনব্যাপী খেলাটি ০১০৩ সেপ্টেম্বর এবং ০৯১০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত সকাল ৯:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১০ সেপ্টেম্বর, ২০২২ খ্রি. তারিখে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং একই দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি