অভিষেকে প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার ইবাদতের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:৩৮

টি- টোয়েন্টির অভিষেকে প্রথম ওভারে এসেই বাংলাদেশকে ডাবল ব্রেকথ্রু দিলেন পেসার ইবাদত হোসেন। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ফেরান পাতুম নিসাঙ্কাকে। শর্ট বলে পুল করতে গিয়ে মিডউইকেটে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে আউট হন নিসাঙ্কা। ইবাদতের শেষ বলে ক্যাচ তুলে দেনন চারিত আসালাঙ্কাও। 

নিসাঙ্কা ফিরেছেন ১৯ বলে ২০ রান করে। ৪৫ রানে প্রথম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট হারিয়েছে ৪৮ রানে। পাওয়ারপ্লের শেষ ওভার করতে এসে ইবাদত মার ৪ রান দিয়ে নিলেন ২ উইকেট।

ইত্তেফাক/ইআ