নাজিবের স্ত্রীর ১০ বছর জেল 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুর (৭০) ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দোষী সাব্যস্ত হয়েছেন। এই নিয়ে তার ১০ বছরের সাজা হয়েছে। সেইসঙ্গে জরিমানা করা হয়েছে ৩০৩ মিলিয়ন ডলার। 

এর আগে এক সপ্তাহ আগে দূর্নীতির অভিযোগে নাজিব রাজাকে কারাগারে পাঠানো হয়। 

সারাওয়াকের একটি সৌর শক্তি প্রকল্পের জন্য রোসমাহ মনসুরের বিরুদ্ধে ঘুষ চাওয়া ও গ্রহণের তিনটি অভিযোগ করা হয়েছিল। তিনি দেশটির আদালতে নির্দোষ বলে দাবি করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার (০১ আগস্ট) হাইকোর্টের একজন বিচারক ওইসব অভিযোগে সাবেক ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করেছেন। 

সাবেক এই ফার্স্ট লেডি রায় শুনে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, আজ যা ঘটেছে তাতে আমি খুবই দুঃখিত। কেউ আমায় টাকা নিতে দেখেনি, কেউ আমায় টাকা গুনতে দেখেনি... কিন্তু শেষমেশ যদি এটিই উপসংহার হয়, তাহলে সৃষ্টিকর্তার ওপর আমি তা ছেড়ে দিলাম। 

ইত্তেফাক/এসআর