ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং হবে না আজ। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা শনিবার (৩ সেপ্টেম্বর) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে ডিপিডিসি।
ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবারের শিডিউল দেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।
