চট্টগ্রাম জেলা দাবা শুরু হচ্ছে আজ

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:২৪

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

সিয়াম সাধনার কারণে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর জেলা দাবা চ্যাম্পিয়নশীপ আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম। পাশাপাশি সংগঠক, কর্মকর্তা ও খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে উঠবে এম এ আজিজ স্টেডিয়াম অঙ্গন। সুইস লিগ পদ্ধতির ৬ রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন শতাধিক দাবাড়ু। কমিটির সম্পাদক তনিমা পারভীন জানান, জেলা দাবা চ্যাম্পিয়নশীপে যে সকল দাবাড়ু ভালো ফলাফল করবে তাদেরকে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা চ্যাম্পিনশীপে অংশগ্রহণের জন্য সুযোগ করে দেওয়া হবে।