এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে আজ আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান।যারা জিতবে তারাই ফাইনালের পথে এক পা দিয়ে রাখবে। তাই দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপপর্বের দেখায় ভারতের কাছে ৫ উইকেটে জিতেছিলো ভারত। তাই আজকের ম্যাচ যেকোনো মূল্যে জিততে চাইবে পাকিস্তান।
তবে পাকিস্তানের জন্য বড় চিন্তা হচ্ছে তাদের উদ্বোধনী জুটি। বারর-রিজওয়ান উদ্বোধনী জুটিতে দলকে দিতে পারছেন না শক্ত ভীত। এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে এই জুটি থেকে আসে ১৫ রান আর হংকংয়ের বিপক্ষে আসে ১৩ রান। আর তাই অনেকেই জোড় দাবি জানাচ্ছে ওপেনিংয়ে পরিবর্তনের জন্য। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার ও পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার ওপেনিংয়ে পরিবর্তনের দাবি করে আসছেন।
তবে, তাদের এমন দাবির সাথে সম্মতি দিচ্ছেন না পাকিস্তানের আরেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। রবিবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচের আগে 'ক্রিকেট পাকিস্তানের সাথে আলাপকালে ওপেনিং নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।
আকরাম বলেন, বাবর ও রিজওয়ান গত দেড় বছর ধরে ওপেন করছেন। ফখর একজন সহজাত ওপেনার। কিন্ত রিজওয়ান যখন ভালো করতে শুরু করলো, ফখর তখন তিন নম্বরে খেলতে শুরু করলো। টুর্নামেন্ট চলাকালীন উদ্বোধনী জুটি পরিবর্তন করা আদর্শ নয়।
ভারতের বিপক্ষে জয় পেতে পাকিস্তানকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “একজন পাকিস্তানি হিসেবে আমি চাই পাকিস্তান জিতুক, তবে ভারত জয়ের ধারায় আছে। সম্প্রতি চোটে পড়া জাদেজা ও হার্দিক পান্ডিয়া ভারতকে প্রথম ম্যাচ জিতিয়েছে। জাদেজাকে ওপরের দিকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। আমাদের অবশ্যই এই ধরনের ঝুঁকি নিতে হবে। এটা বাধ্যতামূলক নয় যে ব্যাটাররা একই পজিশনে ব্যাট করবে। যদি পাঁচ ওভার বাকি থাকে, আসিফকে নামাতেই হবে। পাকিস্তানকে হেরে যাওয়া মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
