হিজড়াদের চাঁদাবাজি

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:৫৬

সমাজে তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়াদের উত্পাত, চাঁদাবাজি দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে শহরাঞ্চলে এ সমস্যা আরো গুরুতর। বাসস্ট্যান্ড, রেলস্টেশনে আগত যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা যেন নিত্যদিনের ঘটনা। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে সময়-অসময়ে বাসাবাড়িতে গিয়ে ক্ষেত্রবিশেষে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। দুর্ভোগ এড়াতে মানুষ বাধ্য হচ্ছে টাকা দিতে। অথচ সরকার হিজড়াদের নাগরিকত্ব প্রদান করেছে, তৃতীয় লিঙ্গের মর্যাদা দিয়েছে। এমনকি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারও দিয়েছে। তাহলে কেন এই দৌরাত্ম্য! অবিলম্বে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করার আগেই সমাধান বের করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

 

০