মমতার সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়াদিল্লিতে দেখা করতে না পারার বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।

সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের বাসভবনে আয়োজিত রিসেপশন ডিনারে যোগ দিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি

শেখ হাসিনা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমার বোনের মতো। আমি এবার দিল্লিতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না। কী করা যেতে পারে?

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

সূত্র জানায়, চলতি বছরের জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিলেন শেখ হাসিনা। সেই চিঠিতে সেপ্টেম্বরে দিল্লি সফরের সময় মমতার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

এর আগে চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা নাগাদ দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

ইত্তেফাক/এএএম