করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১৩

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৬ দশমিক ৭১।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় (৫ সেপ্টেম্বর, সোমবার)  ৩১৩ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮। তারও আগে রোববার করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা যান। একই সময়ে ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়। এদিন শনাক্তের হার ৪ দশমিক ৯৩ ছিল। 

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/জেডএইচডি/এসসি