রানির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন লিজ ট্রাস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৮

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করেছেন লিজ ট্রাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন বরিস জনসন। এর পরপরই লিজ ট্রাস আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে রানির সঙ্গে দেখা করে দায়িত্ব গ্রহণ করেন।

বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরেই লন্ডনের বাকিংহাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে আছেন তিনি। এখানেই ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করেন বরিস ও লিজ ট্রাস।

দ্বিতীয় রানি এলিজাবেথের সঙ্গে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস  

রানির সঙ্গে দেখা শেষে লন্ডনে ফিরেছেন লিজ ট্রাস। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিকে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে,  ট্রাসের সঙ্গে দেখা করেছেন রানি পাশাপাশি তাকে একটি নতুন প্রশাসন গঠনের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

ইত্তেফাক/ডিএস/এএইচপি/এসসি