ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৮

এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এদিকে আজকের ম্যাচ জিতলেই ফাইনালে এক পা দিয়ে রাখবে শ্রীলঙ্কা। এমন পরিসংখ্যান সামনে নিয়ে ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে  লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে দুই দল। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে যাওয়ায় আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের সামনে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হোলে আজ জিততেই হবে রোহিত শর্মার দলকে। আজ লঙ্কানদের বিপক্ষে হেরে গেলে ফাইনালে খেলার সুযোগ অনেকাংশেই শেষ হয়ে যাবে ভারতের জন্য। অন্যদিকে আজ ভারতকে হারাতে পারলে, ফাইনালে এক পা দিয়েই রাখবে শ্রীলঙ্কা।

গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান আর হংকংইয়ের বিরুদ্ধে দুই ম্যাচেই জিতে সুপার ফোরে অঠে ভারত, তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা।  

অন্যদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিলো লঙ্কানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেটে নাটকীয় জয় পেয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। সুপার ফোরের প্রথম ম্যাচেও দেখা যায় আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাকে। আফগানদের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে হারের প্রতিশোধ নেয় শ্রীলঙ্কা।

পাকিস্তান ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে রোহিত শর্মার দল। রবি বিষ্ণয়ের জায়গায় আজ একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। অন্যদিকে, শ্রীলঙ্কা দল আজ মাঠে নামছে আগের ম্যাচের অপরিবর্তিত একাদসহ নিয়েই।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, দীপক হুদা, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ শিং, যুজবেন্দ্র চাহাল

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, আশিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

ইত্তেফাক/এসএস/এএইচপি