বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১২৩৫

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১৩

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ২১৯ টাকা। 

আজ সকালে সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

অনুষ্ঠানে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৩৫ টাকা।

চলতি মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে। যা বুধবার দুপুর ২টা থেকে কার্যকর হবে।

এর আগে, গত আগস্ট মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২১৯ টাকা নির্ধারণ করে বিইআরসি।

ইত্তেফাক/কেকে