এশিয়া কাপে সুপার ফোরের লড়াইয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে আফগানিস্তান ও পাকিস্তান। আফগানিস্তানের জন্য টুর্নামেন্টে টিকে থাকার আর পাকিস্তানের জন্য ফাইনাল নিশ্চিত করার ম্যাচ।
এই ম্যাচটি তাই দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই দলের জন্যই মাঠ খুবই পরিচিত। আফগানিস্তান এবারের এশিয়া কাপে দারুণ সূচনা করে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ওঠে সুপার ফোরে।
তবে, সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৪ উইকেটে হেরে যায় তারা। কিন্তু যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে আফগানিস্তানের। বোলিংয়ে যে আফগানরা বিশ্বমানের তা আর নতুন করে বলার কিছু নেই।
স্পিনে রশিদ, মুজিব ও কাপ্তান নবী ধশিয়ে দিতে পারেন যেকোনো দেশের ব্যাটিং লাইনআপকে। এছাড়াও পেস বোলিংয়ে ফজলহক ফারুকী ও নাভিন উল হক যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, ব্যাটিংয়ে নাজিবুল্লাহ জাদরান, রাহমানুল্লাহ গুরাবাজ এবং ইব্রাহিম জাদরান রয়েছেন সেরা ছন্দে। তাই ব্যাটিং বোলিংয়ে পাকিস্তানকে ছুড়ে দিতে পারেন শক্ত চ্যালেঞ্জ।
অপরদিকে, পাকিস্তান তাদের এশিয়া কাপের মিশন শুরু করে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে হার দিয়ে। হংকংয়ের বিপক্ষে জয় পেয়ে পা দেয় সুপার ফোরে। সুপার ফোরের শুরুতে আবারো দেখা হয় ভারতে সঙ্গে। তবে এবার ঠিকই জয়ের দেখা পায় পাকিস্তান। টান টান উত্তেজনাপুর্ন ম্যাচে ১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় তারা।
পাকিস্তানের রিজওয়ান রয়েছেন নিজের সেরা ছন্দে। তিন ম্যাচে করেছেন ১৯২ রান। এছাড়াও পাক অলরাউন্ডার মোহাম্মাদ নাওয়াজ প্রতিটি ম্যাচে ব্যাট ও বল হাতে রাখছেন অবদান।
ভারতের বিপক্ষে তার ২০ বলে ৪৪ রানের ইনিংস পকিস্তানেকে জয়ের ভীত গড়ে দেয়। অন্যদিকে তরুণ পেসার নাসিম শাহ ও স্পিনার শাদাব খানও রয়েছেন নিজেদের সেরা ছন্দে। তাই ম্যাচটি যে একপেশে হবে না তা বলাই যায়। তবে ম্যাচের শেষ হাসিটা কে হাসে সেটাই এখন দেখার অপেক্ষা।
