বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় দুই লাখ (১৮০ কেজি) শিং মাছের পোনা জব্দ করেছে কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি।
কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাটলা-হাকিমপুর সড়কের কাটলা ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় ওই স্থানে একটি পিক-আপ ভ্যানে ১৮টি ড্রামে থাকা ১শ ৮০ কেজি শিং মাছের পোনা জব্দ করা হয়।
২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফুল আবেদ শিং মাছের পোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
