যশোর অফিস
‘শিশুশ্রম নয়; শিশুর জীবন হোক স্বপ্নময়’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে প্রচার শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। শোভাযাত্রা শেষে মুসলিম একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত।
ওয়ার্ল্ড ভিশনের এরিয়া কো-অর্ডিনেটর আফরোজা খানম সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপ-মহাপরিদর্শক ইকবাল আহমেদ, এফপিএবি কর্মকর্তা আবিদুর রহমান, এডাব যশোরের সদস্য সচিব শাহজাহান নান্নু প্রমুখ।
