এশিয়া কাপ ২০২২

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:২৪

শেষ ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২২ এর ফাইনালে উঠে গেলো পাকিস্তান। বুধবার (৭ সেপ্টেম্বর) সারজায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে শেষ উইকেটে ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। যদিও আফগানদের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে বেশ বেগ পেতে হয় বাবর-রিজওয়ানদের।

এই জয়ে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে নিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল পাকিস্তান। আফগানদের পরাজয়ে এশিয়া কাপের সুপার ফোর থেকে বাদ পড়ল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।

পাকিস্তানের জয়ের নায়ক নাসিমকে ঘিরে সতীর্থদের উল্লাস।

এ দিন জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে খেলেতে নেমে শুরুতেই অধিনায়ক বাবরকে হারায় পাকিস্তান। ০ রান করে ফারুকির বলে এলবিডাব্লিউর ফাদে পরে আউট হন তিনি। তিন-এ ব্যাট করতে নামা ফখর জামানকে নিয়ে ধীর গতিতে রান সংগ্রহ করতে থাকেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। কিন্তু দলীয় ১৮ রানের মাথায় ফখরের উইকেট হারালে চাপে পড়ে পাকিস্তান। ৯ বলে ৫ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। দলীয় ৪৫ রানে ৩য় উইকেট হারায় পাকিস্তান। এ সময় রাশিদ খানের ঘূর্নীর ফাদে পরে এলবিডাব্লিউ হয়ে মাঠ ছারেন ওপেনার রিজওয়ান। ২৬ বলে ২০ রান করেন এ ব্যাটার। এরপর বেশ চাপে থাকলেও দেখে শুনেই এগুচ্ছিলেন সদাব খান ও ইফতেখার। 

পর পর দুই ছক্কা মেরে দলকে জয় এনে দেওার পর নাসিমের উল্লাস।

ইনিংসের ১৬ তম ওভারে ইফতেখারকে তুলে নেন ফরিদ আহমেদ। ইব্রাহীম জাদরানের হাতে ক্যাচ তুলে আউট হবার আগে ৩৩ বলে ৩০ রান করেন ইফতেখার। পাকিস্তানের তখন ২৭ বলে দরকার ৪৩। আফগান বোলাররাও বেশ চাঙা হয়ে উঠেন। মারমুখী খেলছিলেন শাদাব খান। ১৭তম ওভারের প্রথম বলে রশিদ খানকে ছক্কাও হাঁকিয়েছিলেন। কিন্তু পরের বলে আবারও মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ হন শাদাব। তাকে হারিয়ে আরও চাপে পড়ে পাকিস্তান। রাশিদ খানের শিকার হওয়ার আগে ২৬ বলে ৩৬ রান করেন শাদাব খান। 

ছবি: সংগৃহীত

টানটান উত্তেজনার ম্যাচে ১৭ ওভার শেষে পাকিস্তানের রান ছিল ৫ উইকেটে ১০৫। জয়ের জন্য তখন দরকার ১৮ বলে ২৫। হাতে যথেষ্ট উইকেট থাকায় পাকিস্তানের পক্ষেই ছিল ম্যাচটি। কিন্তু এরপরই ঘটে নাটকীয়তা। ১৮তম ওভারে মাত্র ৪ রান দিয়ে মোহাম্মদ নওয়াজ (৪) আর খুশদিল শাহকে (১) তুলে নেন আফগান পেসার ফজলহক ফারুকি। পরের ওভারে আসিফ আলির ছক্কায় ১০ রান তুললেও আরও দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ফরিদ আহমেদের ওই ওভারে হারিস রউফ ০ আর আসিফ ৮ বলে ১৬ করে শর্ট ফাইন ক্যাচ হলে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান। শেষ ওভারে দরকার ছিল ১১। কিন্তু হাতে মাত্র ১ উইকেটে, তার চেয়েও বড় কথা ছিলেন না কোনো স্বীকৃত ব্যাটার। তবে শেষ পর্যন্ত সব চাপ আর শঙ্কা পেছনে ফেলে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছেন লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা নাসিম শাহ। শেষ ওভারে নাসিমের দুই ছক্কায় আফগানিস্তানকে উড়িয়ে চলমান এশিয়া কাপের ফাইনালে পা রাখে বাবর আজমের দল। নাসিম ৪ বলে দুই ছক্কায় করেন ১৪ রান। 

ছবি- ইএসপিএন ক্রিকইনফো

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৪৩ রান জড়ো করতেই দুই ওপেনারের উইকেট হারায় আফগানিস্তান। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড করেন হারিস রউফ। পরের ওভারে অপর ওপেনার হযরতুল্লাহ যাযাইকে ব্যক্তিগত ২১ রানে বোল্ড করেন হাসনাইন। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে ৩৫ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ১৫ রানে ফেরেন করিম জানাত। অপরদিকে অর্ধশতকের সম্ভাবনা জাগালে ৩৭ বলে ৩৫ রান করেন ইব্রাহিম। মাঝে অধিনায়ক নবী ব্যক্তিগত শূন্য রানে ফিরলে লীয় ৯১ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে আফগানরে। পরে নাজিবুল্লাহ ১০ রান করে ফিরে গেলেও সপ্তম উইকেটে রশিদ ও ওমরজাইয়ের ২৫ রানের জুটির সুবাদে ১২৯ রানে থামে সিলভারউডের শিষ্যদের ইনিংস।

পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। আরেক পেসার নাসিম শাহ ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন একটি উইকেট।
 

ইত্তেফাক/ইআ