বাগেরহাটে প্রাথমিক শিক্ষক মহাজোটের ১০ দফা দাবি

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ১০ দফা দাবিতে বুধবার সকালে জাতীয়করণ প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি দিয়েছে।

বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়করণ প্রাথমিক শিক্ষক মহাজোটের বাগেরহাট জেলা কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক মো. হারুন অর রশিদ, শিক্ষক নেতা ওমর ফারুক তালুকদার, চিত্তরঞ্জন সাহা, মো. শাহীনুর কবির, মো. জাকির হোসেন প্রমুখ। এর আগে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে।